পাকিস্তানে বোমা হামলায় নিহত ৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাত শহরে এক রাজনীতিবিদের নির্বাচনী দপ্তরে চালানো বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন।
রোববার এ হামলা চালানো হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।
আসছে ১১ মে’র সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নুর আকবরের নির্বাচনী দপ্তরের বাইরে বোমাটি পেতে রাখা হয়েছিল।
বিস্ফোরণে আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি ।
তালেবানের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে সমর্থন দেওয়ার জন্য এ পর্যন্ত বেশ কয়েকজন রাজনীতিবিদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি।
