২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোর কারাগারে ভারতীয় বন্দী সর্বজিতের ওপর হামলা

ভারতের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগে পাকিস্তানের কারাগারে আটক এক বন্দির ওপর হামলা চালিয়েছে সহবন্দিরা। এই ঘটনা ভারত-পাকিস্তানের অস্বস্থিকর সম্পর্কে নতুন প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Apr 2013, 06:42 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শুক্রবার হামলার পর সর্বজিৎ সিং নামের ওই বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন বলে এক চিকিৎসক জানিয়েছেন।

লাহোরের কোট লাখপাত কারাগারের বন্দি সর্বজিতের ওপর দুই সহবন্দি হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তা মুনওয়ার আলি।

আলি বলেন, “খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহবন্দি মুহাম্মদ মুদাস্সর ও আমিরের সঙ্গে চা পান করছিলেন সর্বজিত, এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে ইট ও ব্লেড নিয়ে সর্বজিতের ওপর হামলা চালায় তারা।”

১৯৯১ সালে পাকিস্তানে গ্রেপ্তার হন ভারতীয় নাগরিক সর্বজিত। তার বিরুদ্ধে ভারতের হয়ে গোয়েন্দাগিরি ও লাহোরে সিরিজ বোমা হামলা চালিয়ে ১৪ জনকে হত্যার অভিযোগ আনা হয়। সর্বজিত নির্দোষ, পরিবারের এমন দাবি সত্বেও বিচারে তার মৃত্যুদণ্ড হয়।

চারবছর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুরোধে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সর্বজিতের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেন।