২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসে তুরস্ক ছাড়বে পিকেকে যোদ্ধারা

মে মাসের শুরুতেই তুরস্ক থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির(পিকেকে)যোদ্ধাদের প্রত্যাহার করে নেয়া শুরুর ঘোষণা দিয়েছেন দলটির সামরিক কমান্ডার মুরাত কারাইলান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Apr 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

“ধাপে ধাপে যোদ্ধা প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা করা হয়েছে….এবং যত শিগগিরই সম্ভব এ প্রক্রিয়া শেষ করা হবে,” এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন মুরাত।

আঙ্কারার সঙ্গে শান্তি চুক্তির আওতায় কারান্তরীণ পিকেকে নেতা আবদুল্লাহ ওসালানের ডাকা যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতেই এ উদ্যোগ।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি জাতিগত কুর্দিস্তান প্রতিষ্ঠার জন্য ৩০ বছরের লড়াইয়ে দেশটিতে প্রাণ হারিয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষ।

ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে’র পার্বত্যাঞ্চলীয় ঘাঁটি কান্দিলে এক সংবাদ সম্মেলনে দলটির নেতা বলেন, ৮ মে থেকে যোদ্ধাদের প্রত্যাহার করে নেয়া শুরু হবে। তারা তুরস্ক ছেড়ে ইরাকের দক্ষিণাঞ্চলীয় কুর্দিস্তানে চলে যাবে।

কিন্তু পিকেকে গেরিলাদের ওপর কোনোরকম হামলা বা অভিযান চললে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার প্রক্রিয়া বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করে দেন মুরাত।