২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারাল বিদ্রোহীরা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী রাজধানী দামেস্কর পূর্বাঞ্চলীয় একটি শহর দখলে নিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Apr 2013, 06:48 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

অস্ত্র সরবরাহের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি বুধবার তারা দখলে নেয় বলে আন্দোলনকারী ও বিদ্রোহীরা জানিয়েছে।

কয়েকমাস ধরে দামেস্কর পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় উল্লেখযোগ্য অংশ বিদ্রোহীরা দখলে নিলেও সরকারি বাহিনীর ছোঁড়া গোলা এবং আকাশ হামলার কারণে তা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

বিদ্রোহীরা জানিয়েছে তারা ওতাইবা থেকে সরে এসেছে। টানা ৩৭ দিন দখলে রাখার পর ওই এলাকাটি তারা ছাড়তে বাধ্য হয়।

বিদ্রোহীরা দীর্ঘ আট মাস জর্ডানের সীমান্ত থেকে রাজধানী দামেস্কতে অস্ত্র সরবরাহের প্রধান রুট হিসেবে ওতাইবাকে ব্যবহার করেছে।

ধারণা করা হচ্ছে জর্ডান সীমান্ত ব্যবহার করেই সৌদি আরব এবং ব্যক্তি পর্যায়ের উদ্যোগে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে।

সরকারি বাহিনী ওই শহরটি ট্যাঙ্কসহ প্রবেশ করে দখলে নেয়।

দুই বছর ধরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলনবিক্ষোভ চলছে। এই আন্দোলন বিক্ষোভ পরবর্তী সময়ে গৃহযুদ্ধে রূপ নেয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী দেশটিতে এই গৃহযুদ্ধে লক্ষাধিক মানুষ প্রায় হারিয়েছে। এ ছাড়া উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ।