২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিয়াটলের কাছে গোলাগুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলিতে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. .

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 12:56 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

ফেডারেল ওয়ের একটি ভবনে তল্লাশি চালানোর সময় পুলিশ দুটো আলাদা অ্যাপার্টমেন্ট থেকে একজন নারী ও একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে। পার্কিং প্লেস থেকে গুলিতে নিহত আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং কমপ্লেক্সে তল্লাশি চালিয়ে আরও দু’জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ফেডারেল ওয়ের পুলিশের মুখপাত্র ক্যাথি শ্রক বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে অনেক গোলাগুলি হয়।” গুলির ঘটনা কিভাবে শুরু হল তা জানা যায়নি। তবে নিহত চার ব্যক্তির নিজেদের মধ্যেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে স্থানীয় টেলিভিশন।