বিদেশি হেলিকপ্টারের জরুরি অবতরণ: আফগান তালেবানের হাতে আটক ৯
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশে একটি বিদেশি হেলিকপ্টার জরুরিভিত্তিতে নামার পর সেখান থেকে ৯ বিদেশিকে আটক করেছে তালেবানেরা।
আন্তর্জাতিক ডেস্ক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
22 Apr 2013, 10:33 AM
Updated :
23 Aug 2022, 10:37 AM
হেলিকপ্টারটিতে ৭ জন তুর্কি, দুই রুশ পাইলট এবং এক আফগান ছিল বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেভেন্ট গুমরুককু।তারা সবাই ভাল আছে এবং বিষয়টি নিয়ে আফগান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।
কাবুলের রুশ দূতাবাসও নিশ্চিত করে জানিয়েছে যে, হেলিকপ্টারটিতে দুই বিদেশি পাইলটের অন্তত একজন রাশিয়ার নাগরিক।
রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদেশি হেলিকপ্টারটি জরুরি ভিত্তিতে ওই এলাকায় নামতে বাধ্য হয়।
আর এরপরপরই হেলিকপ্টারটি তালেবানদের হাতে আটকা পড়ে বলে ধারণা করছেন কর্মকর্তারা।
লোগার প্রদেশের কর্মকর্তারা বলছেন, হেলিকপ্টারের সবাই এখন তালেবানদের হাতে আটক বলেই মনে করছেন তারা।
হেলিকপ্টারটি খোস্ত থেকে কাবুলে যাওয়ার পথে লোগারের সর্বপূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী আজরা এলাকায় অবতরণ করে।ওই এলাকায় তালেবানদের দাপট রয়েছে।
তালেবানরা হেলিকপ্টারের ওই যাত্রীদলটিকে পাওয়ার কথা বিবিসি কে জানিয়েছে।যাত্রীদের খোঁজে সহায়তা করছে আন্তর্জাতিক বাহিনী।
হেলিকপ্টার কোম্পানি খোরাসান জানিয়েছে, হেলিকপ্টাটির আরোহী ছিল ১০ জন। এদের ৭ জন তুরস্কের নির্মাণকর্মী, দুই রাশিয়ান পাইলট এবং একজন আফগান।
বিদেশি হেলিকপ্টারের জরুরি অবতরণ: আফগান তালেবানের হাতে আটক ৯
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশে একটি বিদেশি হেলিকপ্টার জরুরিভিত্তিতে নামার পর সেখান থেকে ৯ বিদেশিকে আটক করেছে তালেবানেরা।
আন্তর্জাতিক ডেস্ক | . | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১০:৩৩, ২২ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৭, ২৩ আগস্ট ২০২২