সিরিয়ার বিদ্রোহীদের জন্য সাহায্য দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।ইস্তাম্বুলে ফ্রেন্ডস অব সিরিয়া বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরীয় বিদ্রোহীদের জন্য নতুন করে ১২ কোটি ৩০ লাখ ডলারের মানবিক সাহায্য দেয়া হবে বলে জানান।
আন্তর্জাতিক ডেস্ক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
21 Apr 2013, 02:09 PM
Updated :
23 Aug 2022, 10:36 AM
তিনি বলেন, ফ্রেন্ডস অব সিরিয়ার গ্রুপের ১১ টি দেশ থেকেও সব সাহায্য তুরস্ক-ভিত্তিক ফ্রি সিরিয়ান আর্মি গ্রুপের মাধ্যমে সিরিয়ায় পাঠানো হবে।
সিরিয়া সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সবার প্রতিশ্রুতিদ্ধ থাকার কথাও জানান কেরি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসাদ-পরবর্তী একটি গণতান্ত্রিক এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, বলেন তিনি।
সিরিয়ায় দু’বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছে ৭০ হাজারের মতো মানুষ।ইস্তাম্বুলের বৈঠকে যোগ দিয়েছে আসাদ সরকার বিরোধী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এবং বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেই জানিয়েছেন কেরি।
তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি ভয়াবহ। দেশের মানুষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য তিনি আসাদ সরকারকে দায়ী করেন।
কেরি বলেন, সিরীয় বিদ্রোহীদের প্রতি সহযোগিতার হাত সম্প্রসারিত করতে তাকে নির্দেশ দিয়েছেন বারাক ওবামা।আর ফ্রেন্ডস অব সিরিয়া গ্রুপও সিরিয়ায় পারস্পরিক সম্মতির ভিত্তিতে উত্তরণশীল সরকার প্রতিষ্ঠা এবং তারপর নতুন নেতা নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রেসিডেন্ট আসাদ বিরোধী লড়াই জয়ের জন্য সিরিয়ার বিদ্রোহীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে অস্ত্র সাহায্য কামনা করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র সাহায্য দেয়নি।
অস্ত্র সাহায্য দিলে তা আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের হাতে পড়তে পারে বলেই আশঙ্কা পশ্চিমাদের।
সিরিয়ার বিদ্রোহীদের জন্য সাহায্য দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।ইস্তাম্বুলে ফ্রেন্ডস অব সিরিয়া বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরীয় বিদ্রোহীদের জন্য নতুন করে ১২ কোটি ৩০ লাখ ডলারের মানবিক সাহায্য দেয়া হবে বলে জানান।
আন্তর্জাতিক ডেস্ক | . | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৪:০৯, ২১ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৬, ২৩ আগস্ট ২০২২