বিশ্বের সবচে বয়স্ক ব্যক্তির ১১৭ বছরে পা
জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জিরোমন কিমুরা শুক্রবার ১১৬ তম জন্মবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে পা দিয়েছেন ১১৭ বছরে। জীবনের এ সময়টিকে আরেক মাইলফলক মুহূর্ত হিসাবেই দেখছেন তিনি।
১৮৯৭ সালের ৯ এপ্রিলে জন্ম নেয়া কিমুরা ইতোমধ্যেই গিনেস বুকস অব রেকর্ডসে নাম লিখিয়েছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে।
তার ১১৬ বছর উদযাপনকে আরেকটি রেকর্ড গড়ার সঙ্গে তুলনা করে একে ‘সত্যিই বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
কিমুরা ৬৫ বছর পর্যন্ত পোস্টম্যান হিসাবে কাজ করেন। এরপর তিনি ৯০ বছর পর্যন্ত কৃষিকাজ করেন।
কিমুরা ছাড়াও বিশ্বের আরেকজন সবচেয়ে বয়স্ক ব্যক্তি মিসাও ওকাওয়াও (১১৫) ছিলেন জাপানের নাগরিক।
