২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান সফরে অং সান সু চি

২৭ বছরের মধ্যে প্রথম জাপান সফরে গিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দেখা করেছেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সুচি।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

আবে মিয়ানমারের সংস্কার কর্মসূচিকে সমর্থন দিয়ে দেশটিকে ভবিষ্যৎ গড়ায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সু চি মিয়ানমারে আইনের শাসনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করার প্রয়োজনীয়তা সম্পর্কে সাংবাদিকদের বলেছেন।

১৯৮৬ সালে টোকিও বিশ্ববিদ্যালয়ে গবেষণাকাজের জন্য প্রথম জাপান গিয়েছিলেন সু চি।

এবার দেশটিতে সু চির সফরে মিয়ানমারে জাপানের বিনিয়োগের বিষয়টি প্রাধ্যান্য পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার শেষ হচ্ছে তার সফর।