স্মরণসভায় যোগ দিতে বস্টনে ওবামা
ম্যারাথনে বোমা হামলায় নিহতদের স্মরণসভায় যোগ দিতে বৃহস্পতিবার বস্টনে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের বস্টনে ওই ম্যারাথনে জোড়া বোমা হামলায় অন্তত ৩ জন নিহত এবং আহত হয় শতাধিক মানুষ।
বস্টন পরিদর্শকালে হামলায় নিহতদের পরিবার এবং জরুরি সেবাদান কর্মীদের সঙ্গে দেখা করবেন ওবামা। হামলার তদন্তের সার্বিক দিক নিয়েও ভাষণ দেবেন তিনি।
বোমা হামলাস্থল েেক এক মাইল দূরে বস্টনের সাউ এন্ড এ হলি ক্রস ক্যাথেড্রালে স্মরণসভায় যোগ দিতে ইতোমধ্যেই উপস্থিত হয়েছে শ’ শ’ মানুষ। সকাল ১১ টায় অনুষ্ঠান শুরুর কথা রয়েছে।
সভায় বক্তব্য রাখার কথা রয়েছে বস্টনের মেয়র টম মেনিনো, প্যাট্রিক এবং কার্ডিানাল সিয়ান ও মলিরও।
একটি ভিডিও ফুটেজ দেখে সম্ভাব্য হামলাকারীদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে তদন্তকারীরা।
প্রাপ্ত ভিডিও ফুটেজে হামলাস্থলে এক ব্যক্তিকে একটি কালো ব্যাগ বহন করতে দেখা গেছে।
এছাড়াও, গোয়েন্দারা নিকটস্থ একটি দোকান থেকে প্রাপ্ত ভিডিও থেকে হামলাকারীকে চিহ্নিত করা গেছে এবং তদন্তকারীরা বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
