ঘানায় পরিত্যক্ত একটি স্বর্ণ খনি ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কতৃপক্ষ।
রয়টার্স
.
রয়টার্স
Published :
16 Apr 2013, 05:51 PM
Updated :
23 Aug 2022, 10:34 AM
সোমবার খনি ধ্বসের পর উদ্ধার কর্মীরা ১৬ জনের মৃতদেহ উদ্ধার করে বলে জানায় পুলিশ।
তবে আহত আরেক জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয় । ফলে এ নিয়ে মৃতের সংখ্যা ১৭ বলে জানান স্থানীয় কর্মকর্তা পিটার ওউসু আশিয়া।বিবিসি এ খবর দিয়েছে।
ধসের সময় খনিতে কত জন ছিল তা সঠিক জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, খনিতে আর কেউ আটকা পড়ে আছে বলে তারা মনে করছেন না।
বিশ্বে স্বর্ণ উৎপাদনে অন্যতম দেশগুলোর একটি ঘানা।এর আগে ২০১০ সালে ভারি বর্ষণের কারণে দেশটিতে একটি পরিত্যাক্ত স্বর্ণখনিতে আটকা পড়ে প্রায় ১০০ জনের মৃত্যু ঘটে বলে আশঙ্কা করা হয়।
ঘানায় পরিত্যক্ত একটি স্বর্ণ খনি ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কতৃপক্ষ।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৭:৫১, ১৬ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৪, ২৩ আগস্ট ২০২২