২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার নির্বাচনে মাদুরোর জয়, ফল পুনর্গণনা চান ক্যাপ্রিলেস

ভেনেজুয়েলার নির্বাচন কমিশন সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে প্রয়াত প্রেসিডেন্ট উগো চ্যাবেসের উত্তরসূরি নিকোলা মাদুরোর জয় ঘোষণার পর এ নির্বাচনকে ‘অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছেন এবং ফল পুনরায় গণনা করার দাবি জানিয়েছেন। নির্বাচনী লড়াইয়ের খুবই স্বল্প ব্যবধানে হেরে যাওয়া ক্যাপ্রিলেস ভোটে ৩ লাখেরও বেশি অনিয়মের অভিযোগ করে বলেছেন, ভোটের ফল খতিয়ে দেখা দরকার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 04:17 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

রোববারের ভোটে ভেনেজুয়েলার প্রয়াত নেতা উগো চ্যাবেস মনোনীত উত্তরাধিকারী ও দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ৫০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী মিরান্ডা রাজ্যের গভর্নর হেনরি ক্যাপ্রিলেসকে পরাজিত করেন। ক্যাপ্রিলেস ৪৯ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচনের ফলকে শ্রদ্ধ জানিয়ে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন মাদুরো।ওদিকে, নির্বাচন কমিশনও ভোটের ফল পরিবর্তনযোগ্য নয় বলে জানিয়েছে।কিন্তু প্রতিপক্ষ ক্যাপ্রিলেস অত্যন্ত ক্ষোভের সঙ্গে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন এবং মাদুরোকে অবৈধ আখ্যা দিয়েছেন।

ভোটের ফল পুনর্গণনার দাবি জানিয়ে তিনি বলেন,“আমি আজ একজন প্রার্থীর সঙ্গে না বরং গোটা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লড়েছি।”

ওদিকে, ভোটের ফল সম্পর্কে নব নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরো কারাকাসে এক জনসভায় তার জয়কে ‘সুষ্ঠু ও সাংবিধানিক’ বলে অভিহিত করেন।তার জয়ের খবরে রাজধানীতেও বয়ে যায় আনন্দের বন্যা।

৫ মার্চ উগো চ্যাবেসের মৃত্যুর পর থেকে মাদুরো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন।

এখন ৬ বছর মেয়াদে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিনি দেশটির মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী এবং প্রয়াত প্রেসিডেন্ট চ্যাবেসের নীতি ও কর্মসূচি অব্যাহত রাখতে পারবেন বলেই মনে করা হচ্ছে।


মাদুরো আগামী ১৯ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন। তার মেয়াদ শেষ হবে ২০১৯ সালের জানুয়ারিতে।