২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামোয় অনশনরত বন্দি-কারারক্ষী সংঘর্ষ

কিউবায় গুয়ান্তানামো বে’র মার্কিন বন্দিশালায় দীর্ঘদিন ধরে অনশন করে আসা বন্দিদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষ হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 11:31 AM

Updated : 25 Apr 2022, 06:36 PM

বিচার ছাড়া দীর্ঘদিন ধরে আটক এসব বন্দির আমরণ অনশনের অবসান ঘটাতে তাদেরকে অন্য একটি কক্ষে নিতে গেলে সংঘর্ষ শুরু হয়।বন্দিরা নজরদারি ক্যামেরারে লেন্স ঢেকে দেয় এবং জানালা বন্ধ করে দেয় বলে জানিয়েছেন এক মার্কিন সামরিক মুখপাত্র।


সংঘর্ষের সময় কারারক্ষীরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।পাল্টা হামলা চালায় বন্দিদের কেউ কেউ। তবে সংঘর্ষে কোনো পক্ষেই কেউ মারাত্মক আহত হয়নি বলে জানা গেছে।


বন্দিরা গত দু’মাস থেকে অনশন করে আসছে। এদের সংখ্যা ৪৩ জন বলে জানিয়েছে পেণ্টাগন।তবে বন্দিদের আইনজীবীরা বলছেন, এ সংখ্যা আরো বেশি।


এদের মধ্যে কয়েকজন অনশনকারীকে জোর করে খাওয়ানো হয়েছে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।


২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর থেকে এসব বন্দিকে কথিত সন্ত্রাস-বিরোধী অভিযানের নামে আটকে রাখা হয়েছে।