২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার ইসরায়েলের গোলা বর্ষণ

সিরিয়ায় শুক্রবার গোলন্দাজ বাহিনী গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনীর ওপর গুলিবর্ষণের জবাবে পাল্টা এ হামলা চালানোর দাবী করেছে ইসরায়েল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Apr 2013, 06:21 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

গোলান মালভূমি এলাকাটি এতদিন শান্ত থাকলেও গত কয়েক সপ্তাহ ধলে এখানে ইসরায়েল ও সিরীয় বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলি-গোলা বর্ষণের ঘটনা ঘটছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, “সিরিয়ার গুলিবর্ষণে তাদের পক্ষের কোনো সেনা আঘাত পায়নি, কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি। গুলিবর্ষণের উৎস লক্ষ্য করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনারা পাল্টা গোলাবর্ষণ করে।”

একটি গোলা সরাসরি উৎসে যেয়ে আঘাত হানে বলে বিবৃতিতে দাবী করা হয়েছে।

গত দুই বছরেরও বেশি সময় ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরাতে লড়াই করে যাচ্ছে। লড়াই এতদিন সিরিয়ার ভিতর সীমাবদ্ধ থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল অধিকৃত এলাকায় মাঝে মাঝে গুলিবর্ষণ করা হচ্ছে ও কখনো কখানো মর্টারের গোলা যেয়ে পড়ছে।

সিরিয়া থেকে গুলিবর্ষণ সিরিয়ার সেনাবাহিনী না বিদ্রোহীরা করেছে তা নিশ্চিত করতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া ভুলক্রমে গুলিবর্ষণ করা হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তাও নিশ্চিত করতে পারেনি ইসরায়েলি বাহিনী।

এ ঘটনা জাতিসংঘকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মালভূমিটি ১৯৮১ সালে ইসরায়েল নিজ ভূখণ্ডের অর্ন্তভূক্ত করে নিলেও এ পদক্ষেপ আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।

ইসরায়েল-সিরিয়ার যুদ্ধ বিরতি রেখা তদারকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োজিত আছে।