বুধবার শুরু হওয়া এ সম্মেলন শেষ হচ্ছে বৃহস্পতিবারেই।সম্মেলনে অংশ নেয়া জাপান কোরীয় উপদ্বীপের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে জি-৮ এর পক্ষ থেকে একটি শক্ত বিবৃতি আশা করছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বৃহস্পতিবার সকালে মন্ত্রীদেরকে ল্যানচেস্টার হাউসে স্বাগত জানিয়ে বলেছেন, “আজ আমরা সংঘর্ষ প্রতিরোধ এবং সংঘর্ষ সমাধান করা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করব সন্ত্রাস-বিরোধী এবং অস্ত্র-বিস্তার বিরোধী পদক্ষেপ নিয়ে। আর এর মধ্য দিয়েই আলোচনায় উঠে আসবে ডিপিআরকে(উত্তর কোরিয়া)এবং ইরান ইস্যু।”
উত্তর কোরিয়া সম্প্রতি দক্ষিণ কোরিয়া, জাপান ও এ অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। সেকারণে এ হুমকির বিষয়টি নিয়েই সম্মেলনে বিশেষভাবে আলোচনা করবেন জি-৮ ভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা, ও রাশিয়ার মন্ত্রীরা।
যুক্তরাজ্য এ সম্মেলনে সিরিয়ার বিদ্রোহীদের জন্য আরো সাহায্য দেয়ার আহ্বান জানাবে বলে মনে করা হচ্ছে।তাছাড়া, সামগ্রিকভাবে সিরিয়া সঙ্কটসহ গোটা মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনার বিষয়টিও পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন।
প্রকাশিত: ০৯:৪৮, ১১ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩২, ২৩ আগস্ট ২০২২