মার্চে খাদ্যমূল্য ১ শতাংশ বেড়েছে: এফএও
বিশ্বে খাদ্যপণ্যের দাম মার্চ মাসে ১ শতাংশ বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
এফএও’র প্রতিমাসের মূল্য পরিবর্তনের সূচকে দেখা গেছে মার্চে তেলবীজ, দুগ্ধপণ্য, মাংস এবং চিনির ক্ষেত্রে গড়ে ২১২ দশমিক ৪ পয়েন্ট এ দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারি মাস থেকে ১ শতাংশ বেশি।
ফেব্রুয়ারিতে সূচকের মান ছিল ২১০ দশমিক ৭।
রোমভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, ২০১২ সালের নিম্ন অবস্থান
থেকে খাদ্যের উৎপাদন ২০১৩ সালে পুনরুদ্ধার সম্ভব হতে পারে।
