২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী আইন: যুক্তরাষ্ট্রে লাখো মানুষের সমাবেশ

রাজধানীতে সমাবেশকারীরা কংগ্রেস ভবেনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেছেন। পাশাপাশি নিউ ইয়র্ক, সানফ্রান্সিসকো, আটলান্টা ও অন্যান্য বেশ কয়েকটি শহরেও এই আইন পাসের দাবিতে সমাবেশ হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 09:12 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

যুক্তরাষ্ট্রে যথাযথ কাগজপত্র ছাড়া অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রস্তাবিত ‘অভিবাসী সংস্কার আইন’ পাস করার দাবিতে অভিবাসীরা দেশটির রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে সমাবেশ করেছে।

প্রস্তাবিত ওই বিলে কংগ্রেসকে অনুমোদনের জন্য চাপ সৃষ্টির লক্ষ্যেই বুধবার ওই সমাবেশে লাখো অভিবাসী ও এই আইনের সমর্থকরা জড়ো হনে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

রাজধানীতে সমাবেশকারীরা কংগ্রেস ভবেনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেছেন। পাশাপাশি নিউ ইয়র্ক, সানফ্রান্সিসকো, আটলান্টা ও অন্যান্য বেশ কয়েকটি শহরেও এই আইন পাসের দাবিতে সমাবেশ হয়েছে।

সহসাই ‘অভিবাসী সংস্কার আইন’ মার্কিন কংগ্রেসে অনুমোদনের লক্ষ্যে উপস্থাপন করা হবে। এটি কার্যকর হলে যথাযথ কাগজপত্র ছাড়াই দেশটির নাগরিকত্ব পাবেন অবৈধ অভিবাসীরা।

তবে এই আইন যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিপুল সংখ্যক হিস্প্যানিক জনগোষ্ঠীর ভোটারদের সন্তুষ্ট করার লক্ষ্যেই করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ডেমক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা তার নির্বাচনী অঙ্গীকার অনুসারে এই আইন পাসের জন্য চেষ্টা চালাচ্ছেন।

এই হিস্প্যানিক ভোটারদের একচেটিয়া ভোটেই পরপর দুইবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন ওবামা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় সোয়া কোটি। আর এরমধ্যে বেশিরভাগই হিস্প্যানিক জনগোষ্ঠী।

তবে রিপাবলিকানরা নীতিগতভাবে এর বিরুদ্ধে হলেও ভোটের হিসাবে তারা সম্ভবত কংগ্রেসে এই আইনের পক্ষেই ভোট দিতে যাচ্ছেন।

অবশ্য এই আইনের বিরোধিতা করছে স্থানীয় অধিবাসীরা। এ কারণে তারা ২ কোটি মানুষের পূর্ণকালীন চাকরি না পাওয়ার সমস্যাটিকে সামনে নিয়ে এসেছেন।

আগামী কয়েকদিনের মধ্যেই এই আইনটি পাসের জন্য মার্কিন কংগ্রেসে তোলা হবে বলে ধারণা করা হচ্ছে।