ফিলিপাইনে ৫.৮ মাত্রার ভূমিকম্প
ফিলিপাইনের উত্তরে বাতান দ্বীপ অঞ্চলে বৃহস্পতিবার ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।
তবে এই ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইতবায়াতের ২৯ কিলোমিটার পূর্বে ৪ দশমিক ২ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে জানিয়েছিল।
দেশটির প্রত্যন্ত বিভিন্ন গণবসতিপূর্ণ অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। মূল কম্পনটির পর আরো দুই দফা পরাঘাতও হয়েছে বলে ফিলিপাইনের সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
তবে তারা এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন না।
প্যাসিফিক রিং অব ফায়ারে ফিলিপাইনের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
