সার্বিয়ায় বেপরোয়া গুলিবর্ষণে নিহত ১৩
সার্বিয়ায় বেলগ্রেডের কাছে একটি গ্রামে মঙ্গলবার ভোরের দিকে এক বন্দুকধারীর বেপরোয়া গুলিতে ২ বছরের শিশুসহ ১৩ জন নিহত হয়েছে।ঘটনার পর হত্যাকারী নিজেকেসহ তার স্ত্রীকেও গুলি করে।
উন্মত্ত ওই বন্দুকধারী ১৯৯০ এর দশকের বলকান যুদ্ধের এক প্রবীন সেনা।তার নাম লুবিসা বোগদানোভিক বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা সব তারই আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী।৫ টি বাড়িতে এ হামলায় এক শিশুসহ নিহত হয় ৬ নারী ও ৬ পুরুষ।
এর মধ্যে রয়েছে লুবিসার মা, ছেলে ও ২ বছরের শিশুসন্তানও।বেশিরভাগকেই ভোর ৫ টার কিছুক্ষণ আগে ঘুমন্ত অবস্থায় মাথায় গুলি করে হত্যা করা হয়।
সবাইকে হত্যার পর বোগদানোভিক তার স্ত্রীসহ নিজেকে গুলি করে।এ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে খবরে।
হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে আধা-স্বয়ংক্রিয় ৯-এমএম পিস্তল।হত্যাকারীর উদ্দেশ্য জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ প্রধান মিলোরাড ভেলজোভিক জানান, বোগদানোভিকের জন্ম ১৯৫৩ সালে। ফেডারেল যুগোস্লাভিয়ার পতনের সময় ১৯৯১-৯৫ সালের ক্রোয়েশিয়া যুদ্ধে লড়েছিলেন তিনি।ফলে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি ছিল তার।গত বছর সার্বিয়ায় স্লোভেনিয়ান একটি ফার্মের চাকরি হারান বোগদানোভিক ও তার ছেলে।
বোগদানোভিক সহযোগিতার মনোভাবাপন্ন এবং ভালো মানুষ ছিলেন বলেই জানিয়েছেন তার প্রতিবেশীরা।
আর তাই হঠাৎ তার এ বেপরোয়া কাণ্ডের কারণ বুঝতে পারছেন না কেউই। কোনো কারণে উন্মত্ত হয়েই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে মনে করছেন কেউ কেউ।
