আমেরিকা তার প্রকৃত বন্ধুকে হারাল: ওবামা
‘লৌহমানবী’ খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের মৃত্যুতে শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “আমেরিকা তার প্রকৃত বন্ধুকে হারিয়েছে, যিনি যুক্তরাষ্ট্র-ব্রিটেনের সম্পর্ককে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন; সহায়তা করেছিলেন স্নায়ুযুদ্ধ জয়ে।”
১৯৮০’র দশকের পুরোভাগ জুড়েই মার্কিন নেতাদের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন থ্যাচার।প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং জর্জ ডব্লিউ বুশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি।
মুদিদোকানির মেয়ে হয়েও যুক্তরাজ্যে থ্যাচারের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়াকে মেয়েদের জন্য অনণ্য দৃষ্টান্ত উল্লেখ করে ওবামা বলেন অলঙ্ঘনীয় বলে কিছু নেই।
