নাইজেরিয়ায় ট্যাঙ্কার ও বাসের সংঘর্ষে নিহত ৩৬
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্ততপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন।
কর্তৃপক্ষসূত্রে শনিবার এ খবর জানা গেছে।
নাইজেরিয়ার কেন্দ্রীয় সড়ক নিরাপত্তা কমিশন জানিয়েছে, শুক্রবার লাগোসের বেনিনওরে সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৩ জন।
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক বিষয়।
গত জুলাইয়ে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি পেট্রলবাহী ট্যাঙ্কার বিধ্বস্ত হলে সেখান থেকে তেল সংগ্রহের জন্য লোকজন জড়ো হয়। কিন্তু কিছুক্ষণ পর সেখানে আগুন লেগে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে ৯৫ জনের মৃত্যু হয়।
