২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ লিটারে হাজার মাইল!

এক লিটার জ্বালানি খরচ করে ১ হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম গাড়ি উদ্ভাবন করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রকৌশল শিক্ষার্থীদের একটি দল।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 09:30 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

হালকা একটি গাড়িটির নাম ইকো-দুবাই ওয়ান। বর্তমানে গাড়িটি তৈরির চূড়ান্ত ধাপে অবস্থান করছে দলটি। আগামী দুই সপ্তার মধ্যে এটি পরীক্ষা করে দেখা হবে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।


হায়ার কলেজেস অব টেকনোলজি দুবাই ম্যান’স কলেজের একদল শিক্ষার্থীর পরিকল্পনা ও দুই বছরের পরিশ্রমে নির্মিত গাড়িটি প্রস্থে অর্ধ মিটার এবং দৈর্ঘের দুই মিটার বলে জানা গেছে। এটির ওজন ২৫ কেজি।

চলতি বছরের জুলাইয়ে এটি বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা একই ডিজাইনের গাড়ির সঙ্গে একটি রেসে অংশ নেবে। ইউএই’র অন্যান্য গাড়ির সঙ্গে নতুন লিটারে হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম গাড়িও অংশ নেবে।


এই গাড়ি নির্মাণের সঙ্গে জড়িত একজিন শিক্ষার্থী আহমাদ খামিস আল সুয়াইদি জানিয়েছেন ‘পেট্রল চিরকাল পাওয়া যাবে না। একদিন তো নিঃশেষ হয়ে যাবে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে আমরা ইকো-কার (পরিবেশ-গাড়ি) তৈরির সিদ্ধান্ত নেই। এ ক্ষেত্রে আমরাই ইউএই’র ভবিষ্যৎ।’


আসন্ন ৪ থেকে ৭ জুলাই কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ইকো-ম্যারাথনে এই গাড়িটি পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীরা উপস্থাপন করবেন।

এক লিটারে একটি গাড়ি কত দ্রুত বেশি পথ অতিক্রম করতে পারে এর ওপর ভিত্তি করেই এই ইকো-ম্যারাথনের আয়োজন করা হয়েছে।


শিক্ষার্থীদের তাদের লক্ষ্য অর্জনে বিদ্যুৎ, সৌর কিংবা আরো উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।