লেবাননে সিরীয় জঙ্গিবিমান, ক্ষেপণাস্ত্র হামলা
লেবাননের ২০ কিলোমিটার অভ্যন্তরে উড়ে গিয়ে বুধবার আরসাল সীমান্ত শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সিরিয়ার জঙ্গি বিমান।তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সিরিয়ার যুদ্ধ থেকে লেবাননেও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন লেবাননের কর্মকর্তারা।
সিরীয় বিদ্রেহীদের পিছু ধাওয়া করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী প্রায়ই লেবাননের ভূখন্ডে ঢুকে পড়ছে এবং মর্টার হামলা চালাচ্ছে।গত মাসে লেবাননে হামলার হুমকিও দিয়েছে সিরিয়া।
মার্চের মাঝামাঝিতে লেবানিজ ভূখন্ডে সিরীয় বিমানের বোমা হামলা লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইকেল সুলাইমান।
বুধবার লেবাননে সিরিয়ার জঙ্গিবিমান হামলার লক্ষ্যস্থল কি তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।স্থানীয় অধিবাসীরা আরসালের কাছে ওই সময় একটি সিরীয় সামরিক হেলিকপ্টারও চক্কর দিতে দেখার কথা জানিয়েছে।
বুধবার ভোরের আগে সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলনে বিদ্রোহীদেরকে সমর্থন দেয়া লেবানিজ বন্দুকধারীরা বন্দরনগরী ত্রিপোলিকে দামেস্ক অভিমুখী একটি গাড়িবহরে হামলা চালায় বলে জানিয়েছে এক নিরাপত্তা সূত্র।
