২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা

বার্লিনের উত্তর-দক্ষিণের ট্রেন চলাচল বাধাগ্রস্ত হলেও মাটির নিচ দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে বলে জার্মানির সংবাদমাধ্যম জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 10:01 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা একটি অবিস্ফোরিত বোমার কারণে বার্লিনের প্রধান স্টেশনের বেশ কয়েকটি ট্রেন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে নয়তো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রায় ১শ’ কেজি ওজনের একটি বোমা স্টেশনটির ভবনের পাশে আবিষ্কৃত হয়। ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

বার্লিনের উত্তর-দক্ষিণের ট্রেন চলাচল বাধাগ্রস্ত হলেও মাটির নিচ দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে বলে জার্মানির সংবাদমাধ্যম জানিয়েছে।

বিশেষজ্ঞরা বোমাটিকে বিস্ফোরিত করা হবে নাকি সরিয়ে নেয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষায়।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বোমাটির আশপাশের বাড়িঘর থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হবে।