কাঠগড়ায় দাঁড়াতে অপমানিত বোধ করেছি: মুশাররফ
জীবনে প্রথমবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে ‘লজ্জা ও অপমানিত’ বোধ করেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ।
তবে জামিনের এই সময়ে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।
১৯৯৯ সালে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর প্রায় এক দশক দেশ শাসন করেন পারভেজ মুশাররফ। ২০০৮ সালে ক্ষমতা ছাড়ার পর স্বেচ্ছা নির্বাসনে যান তিনি। চার বছর লন্ডন ও দুবাইয়ে কাটিয়ে গত ২৪ মার্চ দেশে ফেরেন সাবেক এই সেনা শাসক।
প্রথমবার আদালতের কাঠগড়ায় হাজির হওয়ার অভিজ্ঞতা নিয়ে সিএনএনকে এই জেনারেল বলেন, “আমার অনুভূতি সম্পর্কে যদি খোলামেলা কিছু বলি তাহলে প্রথম অনূভুতি হলো- বিচারক কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে নিয়ম অনুযায়ী আমি যখন দাঁড়িয়ে গেলাম তখন আমি কিছুটা ‘লজ্জিত’ ও ‘অপমানিত’ বোধ করেছিলাম।”
“তখন আবার ভাবলাম যে, আমিই বলেছিলাম আইনের চোখে সবাই সমান। তাই আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য বলে চিন্তা করলাম। আইন আমার উপরেও প্রযোজ্য। তবে এ ধরনের পরিস্থিতিতে যে কেউ মানসিকভাবে ভেঙে পড়তে পারে।”
পারভেজ মুশাররফ বলেন, আদালতে তার বিরুদ্ধে কোনো জোরালে অভিযোগ নেই। আদালতে উপস্থিত না হওয়ার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
বিচার প্রক্রিয়াকে আইনিভাবে মোকাবেলা করবেন বলে জানান তিনি।
তার বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে তার মধ্যে বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতা আকবার বাগতি হত্যাকাণ্ড এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো হত্যা মামলা রয়েছে।
