২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ব্যাহত

অস্ত্র ব্যবহার করে সংঘটিত সহিংসতায় বিশ্বে প্রতি মিনিটে একজন মানুষের মৃত্যু ঠেকাতে প্রচলিত অস্ত্র ও গোলাবারুদের নিয়ন্ত্রণহীন বাণিজ্যের রাশ টেনে ধরার লক্ষ্যে বুধবার একটি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তির কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে জাতিসংঘ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Mar 2013, 01:09 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

খসড়া চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় বাধ সেধেছে ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়া। চুক্তিটি ত্রুটিপূর্ণ এবং এর আওতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করা যাবে না অভিযোগে শুক্রবার চুক্তিটি আটকে দেয় ওই ৩ দেশ।

বুধবার খসড়া চুক্তি নিয়ে শুরু হওয়া সম্মেলনে জাতিসংঘ সদস্যদেশগুলো চুক্তিটি অনুমোদনের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও সতর্ক করে বলেছিল ইরান ও অন্যান্য দেশ চুক্তিটি আটকে দিতে পারে। ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়া ঠিক সে কাজটিই করল। এই ৩ দেশের আপত্তির মুখে চুক্তিটি পাসের জন্য প্রয়োজনীয় মতৈক্য হলা না।

জাতিসংঘ সদস্যদেশগুলো গত সপ্তাহে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি করা নিয়ে চূড়ান্ত আলোচনায় বসে এবং চুক্তির একটি খসড়াও পেশ করে।

বৃহস্পতিবার ওই খসড়া নিয়ে চূড়ান্ত সম্মেলন হয় এবং এ সম্মেলনে সর্বসম্মতভাবে একটি চুক্তি হওয়ার ব্যাপারে আশাও প্রকাশ করেছিলেন প্রতিনিধিরা।