২০১২ সালে সর্বাধিক দর্শণার্থী ল্যুভরে
৯৭ লাখ মানুষ ল্যুভর মিউজিয়াম পরিদর্শন করেছেন যা ২০১১ সালের তুলনায় ১০ লাখ বেশি।
২০১২ সালে বিশ্বে আর্ট গ্যালারিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক দর্শনার্থী প্যারিসের ল্যুভর মিউজিয়াম পরিদর্শন করেছে।
শিল্পসম্পর্কিত একটি ম্যাগাজিনের দেওয়া তথ্যে বিষয়টি উঠে এসেছে বলে বিবিসি জানিয়েছে।
ওই ম্যাগাজিনের বার্ষিক জরিপে দেখা গেছে, ২০১২ সালে ৯৭ লাখ মানুষ ল্যুভর মিউজিয়াম পরিদর্শন করেছেন যা ২০১১ সালের তুলনায় ১০ লাখ বেশি।
দর্শণার্থীদের সংখ্যা জরিপে করা তালিকায় ল্যুভরের পরেই রয়েছে নিউ ইয়র্কের মেট্রপলিটান মিউজিয়াম অব আর্ট।
এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে লন্ডনের তিনটি মিউজিয়াম।
২০১২ সালের সবচেয়ে জনপ্রিয় প্রদর্শনীর স্থান দখল করেছে টোকিওর ‘ডাচ অল্ড মাস্টার্স’।
