সরিয়ে ফেলা হল বার্লিন প্রাচীরের অংশবিষেশ
বিষয়-সম্পত্তি উন্নয়ন প্রকল্পের জন্য ঐতিহাসিক বার্লিন প্রাচীরের বড় একটি অংশ সরিয়ে ফেলা হয়েছে।প্রতিবাদকারীদের বিক্ষোভ এবং কড়া পুলিশ প্রহরার মধ্যে এ উদ্যোগ নেয় জার্মানির একটি উন্নয়ন কোম্পানি।
বুধবার সকালে ইস্ট সাইড গ্যালারির চারটি খণ্ড সরিয়ে ফেলে বসতবাড়ি নির্মাণকারীরা।কয়েক সারি ফ্ল্যাট নির্মাণকাজের জায়গা বের করে নিতে এ পদক্ষেপ নেয়া হয়।এ সময় সেখানে উপস্থিত ছিল প্রায় ২৫০ পুলিশ।
বার্লিন প্রাচীরের এ স্থানটিকে যারা স্বাধীনতার প্রতীক হিসাবে দেখেন, সমাজের সেইসব নাগরিক-গোষ্ঠীর মধ্যে এ উন্নয়ন প্রকল্পকে ঘিরে ক্ষোভ সঞ্চার হয়েছে।
এর আগে ১ মার্চে উন্নয়নকর্মীরা প্রাচীরের এ খণ্ডাংশ সরানোর চেষ্টা করেও বিক্ষোভের কারণে তা করতে পারেনি।তবে প্রাচীরের আরেকটি ছোট খণ্ড ইতোমধ্যেই সরানো্ হয়েছে।
স্প্রি নদীর তীরে অবস্থিত ‘ইস্ট সাইড গ্যালারি’ বার্লিন প্রাচীরের সবচেয়ে দীর্ঘ(১ দশমিক ৩ কিলোমিটার বিস্তীর্ণ)অংশ।
৯০ এর দশকের গোড়ার দিকে এ স্থানটি দর্শনার্থীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে।কারণ, প্রাচীরের এ অংশের কংক্রিট আবরণের ওপর রয়েছে আন্তর্জাতিক শিল্পীদের চিত্রকর্ম, যার বেশিরভাগই ব্যাঙ্গাত্মক।
কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন বার্লিনের জন্য পরিবর্তনের প্রতীকে পরিণত হয়েছে এ এলাকা।আর সে কারণেই সেখানে নদী বরাবর অ্যাপার্টমেন্ট গড়ে তুলতে উদ্যোগী হয়েছে বিষয়-সম্পত্তি উন্নয়ন ফার্মগুলো।
বুধবার কর্মীরা ৪ খণ্ড মিলে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার জায়গা খালি করেছে নির্মাণ এলাকার প্রবেশপথ বের করে নেয়ার জন্য।অংশবিশেষ সরানোর সময় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।তবে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম।
নদীতীরবর্তী অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য মোট ২২ মাইল জায়গা খালি করা হবে বলে জানানো হয়েছে খবরে।
নির্মাণকাজের পর সরিয়ে ফেলা খণ্ডগুলো আবার সঠিক জায়গায় বসিয়ে দেয়া হবে বলে জার্মানির বিল্ড পত্রিকাকে জানিয়েছেন বিল্ডিং নির্মাণ প্রকল্পের বেসরকারি বিনিয়োগকর্তা মাইক উয়ে হিঙ্কেল।
