২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক বিচ্ছিন্নতা মৃত্যুঝুঁকি বাড়ায়

সামাজিক বিচ্ছিন্নতা বয়ষ্কদের মৃত্যুঝুঁকি বাড়ায়, তা তারা নিঃসঙ্গ বোধ করুন বা না করুন। যুক্তরাজ্যের গবেষকরা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

যুক্তরাজ্যে প্রায় সাড়ে ছয় হাজার পুরুষ ও নারীর ওপর গবেষণা করে দেখা গেছে, ৫২ কিংবা তার চাইতে বেশি বয়সের যারা পরিবার ও বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন; পরবর্তী সাত বছরে তাদের মৃত্যুর ঝুঁকি প্রায় ২৬ শতাংশ বেশি। তারা একাকীত্ব বোধ করুক বা না করুক স্বাস্থ্যের ওপর সামাজিক এ বিচ্ছিন্নতার প্রভাবে কোনো হেরফের দেখা যায়নি। যুক্তরাজ্যে বয়স্ক মানুষদেরকে চাকরি থেকে অব্যাহতি পাওয়াকে এ সমস্যার একটি বড় কারণ হিসেবে অভিহিত করেছেন গবেষকরা। লন্ডন ইউনিভার্সিটি কলেজের গবেষক দল গবেষণাটি পরিচালনা করেছেন। তারা জানান, নিঃসঙ্গতা এবং সামজিক বিচ্ছিন্নতার সঙ্গে দুর্বল স্বাস্থ্যের যোগসূত্র যে এ গবেষণাতেই প্রথম জানা গেল তা নয়। এ গবেষণায় গবেষকরা এটিই খতিয়ে দেখার চেষ্টা করেছেন যে, একাকীত্বের অনুভূতির কারণে স্বাস্থ্যে প্রভাব পড়ছে না-কি সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকার বাস্তবতা স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলছে। গবেষকরা বলছেন, সামাজিক ভাবে যারা বিচ্ছিন্ন, অর্থাৎ, যারা বন্ধু-বান্ধব এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না তাদের বেশিরভাগই বয়স্ক কিংবা অবিবাহিত হওয়ার কারণে নানারকম রোগগ্রস্ত। দীর্ঘদিন অসুস্থতার কারণে তাদের চলাফেরা কমে যায় এবং তারা ফুসফুস ও বাত সংক্রান্ত জটিলতায় ভোগেন । একাকীত্ব বোধটা বেশি দেখা যাওয়ার সম্ভাবনা থাকে নারীদের ক্ষেত্রে এবং সে কারণে তাদের বিষন্নতা দেখা দেয়াসহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকিটাও একটু বেশি। সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা কিংবা নিঃসঙ্গ বোধ করা দু’য়ের সঙ্গেই মৃত্যুযোগ আছে। এর আগের কিছু গবেষণায় দেখা গেছে, দুর্বল সামাজিক সম্পর্কের সঙ্গে অকাল মৃত্যুসহ আরো অনেক মারাত্মক স্বাস্থ্য সংকটের সম্পর্ক আছে। নিঃসঙ্গতা ও সামাজিক সম্পর্ক স্বাস্থ্যের ওপর কতোটা প্রভাব ফেলে তা বোঝার জন্য এ ধরণের আরো গবেষণা প্রয়োজন।