বাবা অমর পুনর্দখল করেছে সিরিয়ার সেনারা
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী মঙ্গলবার হোমসের বিধ্বস্ত বাবা অমর এলাকা বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, সরকার-পন্থি বাহিনী বিদ্রোহীদের সঙ্গে দু’সপ্তাহেরও বেশি সময় লড়াইয়ের পর এলাকাটি পুনরায় দখল করেছে।
হোমসের বিশেষত, এই বাবা অমর শহরই ছিল আসাদের শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের প্রাণকেন্দ্র।সেই বিদ্রোহের শুরু থেকেই পরবর্তীতে লড়াই পুরোদস্তুর গৃহযুদ্ধে রূপ নেয়।
দামেস্কর ১৪০ বিলোমিটার উত্তরে ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী সামরিক ঘাঁটি এবং দামেস্কে সরকারি বাহিনীর একটি সংযোগ সড়কের ওপর শহরটির অবস্থান।
মার্চের শুরুর দিকে বিদ্রোহীরা হোমসের উত্তর এবং পশ্চিমে অবস্থান জোরদার করে সামরিক বাহিনীর দীর্ঘদিনের শক্ত অবস্থান ভেঙে দিয়েছিল।
