২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার খান পাকিস্তানের তত্ত্ববাধায়ক প্রধানমন্ত্রী

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক বিচারপতি মির হাজার খান খোসোর নাম ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. .

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

প্রধান নির্বাচন কমিশনার ফখরুদ্দিন জি ইব্রাহিম রোববার খোসোর নাম ঘোষণা করেন বলে জানিয়েছে ডন অনলাইন।

আগামী ১১ মে পাকিস্তানের পরবর্তী সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ।

পাকিস্তানের ইতিহাসে প্রথম বারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হওয়ার পর ১৬ মার্চ পার্লামেন্ট বিলুপ্ত হয় এবং প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের মেয়াদও শেষ হয়।

তবে তত্ত্ববধায়ক প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আশরাফ দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। তিনি নতুন টেকনোক্র্যাট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী খোসোর নিকট ক্ষমতা হস্তান্তর করবেন।