আত্মঘাতী হামলায় ১৭ পাকিস্তানি সেনা নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের একটি সেনা তল্লাশী চৌকিতে চালানো আত্মঘাতী হামলায় ১৭ সেনা নিহত হয়েছে।
রোববার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
শনিবার আফগান সীমান্তের কাছাকাছি উত্তর ওয়াজিরিস্তানের নৃতাত্ত্বিক জাতি অধ্যুষিত এলাকায় হামলাটি চালানো হয়।
হামলার পরপর ওই এলাকায় কারফিউ জারি করে স্থানীয় সরকার।
হামলার প্রতিক্রিয়ায় তালেবান অবস্থান লক্ষ্য করে মর্টার ও কামানের গোলা নিক্ষেপ করে পাকিস্তান সেনাবাহিনী।
এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্য “শাহাদাৎ বরণ” করেছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি।
