জর্ডান সফরে আবদুল্লাহকে আশ্বস্ত করলেন ওবামা
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় সাড়ে চার লাখ সিরীয় শরণার্থী প্রতিবেশী জর্ডানে আশ্রয় নিয়েছে। শরণার্থীদের এই সংখ্যা জর্ডানের মোট জনসংখ্যার ১০ শতাংশ বলে জানিয়েছেন বাদশা আবদুল্লাহ।
জর্ডান সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটিকে আরো ২০ কোটি ডলার অতিরিক্ত সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। সিরীয় শরণার্থীদের চাপে সমস্যা জর্জরিত জর্ডানকে আশ্বস্ত করতেই ওবামা এই সফর করেছেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার ওবামার জর্ডান সফর করেন। ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীর সফরের পর ওবামা জর্ডান যান।
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় সাড়ে চার লাখ সিরীয় শরণার্থী প্রতিবেশী জর্ডানে আশ্রয় নিয়েছে। শরণার্থীদের এই সংখ্যা জর্ডানের মোট জনসংখ্যার ১০ শতাংশ বলে জানিয়েছেন বাদশা আবদুল্লাহ।
তবে এরপরও শরণার্থীর স্রোত ঠেকাতে সীমান্ত বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন আবদুল্লাহ। সমস্যাটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি বলেছেন, “আমরা আমাদের মুখ ফিরিয়ে নিতে পারি না।”
বাদশা আবদুল্লাহ ও ওবামার আলোচনায় সিরিয়া বিষয়টিই বেশি প্রাধান্য পেয়েছে। আসাদপরবর্তী সিরিয়ার ক্ষমতা কট্টর ইসলামপন্থীদের হাতে চলে যেতে পারে, এই আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে আছে জর্ডান। নিজ দেশে বাদশা আবদুল্লাহর প্রধান প্রতিপক্ষও ইসলামপন্থীরা।
শরণার্থীর চাপ ও অর্থনৈতিক চাপে জর্জরিত বাদশাকে আশ্বস্থ করতেই ওবামা জর্ডান সফর করেছেন।
তিনি বলেন, “আসাদ চলে যাবে বলে আমি বিশ্বাস করি। প্রশ্ন চলে যাওয়া নিয়ে নয়, কখন যাবে তা নিয়ে।”
জর্ডানের রাজধানী আম্মানের রাজপ্রাসাদে বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে “প্রয়োজনীয়” রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার চালিয়ে যাওয়ার জন্য বাদশা আবদুল্লাকে উৎসাহিত করেন ওবামা।
‘আরব বসন্তের’ প্রভাবে জর্ডানের বাদশাহি শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হলেও বড় ধরনের কোনো প্রতিবাদ-সমাবেশ হয়নি, গণতান্ত্রিক সংস্কারের পথে সতর্ক পদক্ষেপ নিয়ে আবদুল্লাহও বিক্ষোভ আর বাড়তে দেননি।
