২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের কাছে ক্ষমা চাইল ইসরায়েল

২০১০ সালে গাজামুখী ত্রাণবহরে হামলায় ৯ তুর্কি নাগরিক নিহতের ঘটনায় শুক্রবার তুরস্কের কাছে ক্ষমা চেয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. .

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 05:57 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

গাজা অবরোধ ভেঙে দিতে ওই পথে যাত্রা করা ত্রাণবাহী ওই নৌবহরে কমান্ডো অভিযানে হতাহতের ঘটনা ঘটে।এ ঘটনায় যে কোনো ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারেও তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন নেতানিয়াহু।

এরআগে ওই ঘটনার জন্য কেবল দুঃখ প্রকাশ করেছিলেন তিনি।

কিন্তু এবার ইসরায়েলের সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই প্রাণহানির ঘটনায় যে কোনো ভুলের জন্য ক্ষমা চাইছেন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে রাজি হয়েছেন।”

তাছাড়া তুর্কি ত্রাণকর্মী নিহতের ওই ঘটনার পর থেকে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যকার টানাপোড়েনের সম্পর্ক মেরামতেও নেতানিয়াহু এবং এরদোয়ান রাজি হয়েছেন বলে জানানো হয় বিবৃতিতে।