২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারডাক নিয়ে নেটো-আফগানিস্তান চুক্তি

আফগানিস্তানের ওয়ারডাক প্রদেশ থেকে মার্কিন বিশেষ বাহিনী সরিয়ে নেয়ার প্রশ্নে দেশটির সরকারের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে নেটো।এতে করে নেটোর সঙ্গে আফগান সরকারের তিক্ত বিরোধের অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Mar 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

কারণ, ওই অঞ্চলে নেটো ও আফগান সেনাদের বিরুদ্ধে মানুষজনকে হত্যা করা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আছে।

চুক্তির আওতায় ওয়ারডাক থেকে বিশেষ বাহিনী এবং স্থানীয় পুলিশ বাহিনীকে ধাপে ধাপে প্রত্যাহার করে নেয়া শুরু হবে।এরপর সেখানকার এলাকা ভিত্তিতে নিরাপত্তার ভার নেবে আফগান নিরাপত্তা বাহিনী।

ওয়ারডাকে মার্কিন বিশেষ বাহিনী এবং তাদের প্রশিক্ষণ দেয়া স্থানীয় পুলিশরা এলাকাটিতে ৯ জনকে হত্যা করা ছাড়াও নানা ধরনের নৃশসংতা কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ আছে।

আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী(আইএসএএফ)এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু প্রেসিডেন্ট হামিদ কারজাই গত মাসে সেখান থেকে বিশেষ বাহিনী প্রত্যাহার করার নির্দেশ দেন।

সম্প্রতি কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট এবং নেটোর মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার প্রেসিডেন্টের মুখপাত্র আফগানিস্তানে নেটো নেতৃত্বাধীন সামরিক অভিযানকে ‘লক্ষ্যহীন এবং অবিবেচনাপ্রসূত’ বলেছেন।

ওদিকে, আইএসএএফ কমান্ডার জেনারেল জোসেফ ডানফোর্ড ওয়ারডাক নিয়ে দুপক্ষে চুক্তি হওয়ার কথা জানিয়ে বলেছেন, “এ চুক্তির আওতায় বিশেষ বাহিনী প্রত্যাহার শুরু হবে নেরক এলাকা থেকে। যে এলাকায় নেটো বাহিনীর নেতৃত্বে এখন নিরাপত্তার দায়িত্বে আছে আফগান স্থানীয় পুলিশ(এএলপি)।সরকারে এলাকাটির নিরাপত্তা নিতে শিগগিরই সেখানে পাঠাবে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেস (এএনএসএফ)কে।”