২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বোমায় নিহত ১০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সোমবার একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Mar 2013, 11:39 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদেরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আব্দিকাদির মোহামুদ বলেন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং ন্যাশনাল থিয়েটারের মধ্য দিয়ে চলে যাওয়া রাস্তায় এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়।রাস্তাটি দিয়ে যাওয়ার সময় আগুন ধরে বিস্ফোরিত হয় একটি মিনিবাস।

থিয়েটারের কাছ দিয়ে পার হওয়া উর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে চালানো হয় আত্মঘাতী এ গাড়িবোমা হামলা।নিহতদের বেশির ভাগই মিনিবাসের আরোহী বেসামরিক নাগরিক।

বোমা বিস্ফোরণের সময় মিনিবাসটি ঘটনাচক্রে সরকারি নিরাপত্তা কির্মকর্তার গাড়ি এবং হামলাকারীর গাড়ির মাঝামাঝি অবস্থানে চলে আসায় হামলার শিকার হয়।

এ হামলার দায় কেউ স্বীকার করেনি।আল শাবাব বিদ্রোহীরা অতীতে এ ধরনের বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।তবে সোমবারের হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য আল শাবাবের কাইকে পাওয়া যায় নি।