২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আদালতে বোমা হামলা

পাকিস্তানের পেশোয়ার শহরের একটি আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার জন নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Mar 2013, 09:22 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

খাইবার পাখতুনখা প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার বলেন, একজন আত্মঘাতী আদালত চত্বরের বাইরে বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে। আরেকজন চত্বরের ভিতরে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটালে কয়েকজন বন্দি পালিয়ে যায়।

দ্বিতীয় বোমার বিস্ফোরণকারী বন্দিদের মুক্ত করে নিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

ঘটনার পর আদালত চত্বরের আশপাশের সড়কগুলোতে সাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাব কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আল-কায়েদার ঘনিষ্ঠ পাকিস্তানি তালেবানরা দেশটিতে জঙ্গি হামলা চালিয়ে আসছে। সামরিক, বেসামরিক স্থাপনা ও ব্যক্তির পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর তারা হামলা চালায়।