২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় ২৮ শতাংশ স্কুলছাত্রী এইডস আক্রান্ত

দক্ষিণ আফ্রিকার ২৮ শতাংশ স্কুলছাত্রী ঘাতকব্যাধি এইডস এ আক্রান্ত। সে তুলনায় স্কুলছাত্ররা এইডস আক্রান্ত হচ্ছে কম। এইডসের জীবাণু এইচআইভি বহন করছে মাত্র ৪ শতাংশ স্কুলছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র : বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 05:08 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী অ্যারোন মোতসোয়ালেদি এ তথ্য দিয়েছেন বলে জানায় ‘দ্য সোয়েতান’ পত্রিকা।

মন্ত্রী জানান, ২০১১ সালে ৯৪,০০০ স্কুলছাত্রী গর্ভবতী হয়ে পড়ে এবং এর মধ্যে ৭৭,০০০ ছাত্রী গর্ভপাত ঘটায়।তরুণদের কাছ থেকে নয় বরং বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক পুরুষদের কাছ থেকে স্কুলছাত্রীদের মধ্যে এইচআইভি সংক্রমণ ঘটছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, এইচআইভি বহনকারী মেয়েদের অনেকের বয়স ১০ থেকে ১৪ বছর। স্কুলছাত্রীদের গর্ভবতী হওয়া ও গর্ভপাত ঘটানোর প্রবণতা বন্ধ করা উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।

এছাড়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার প্রায় ১০ শতাংশ মানুষ এইডস আক্রান্ত।

প্রেসিডেন্ট জ্যাকব জুমা ২০০৯ সালে অ্যারোন মোতসোয়ালেদিকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দেয়ার পর বিশ্বের সবেচেয়ে বড় এন্টি-রিট্রোভাইরাল কর্মসূচি চালু করেছে দেশটি।

এর ফলে এইচআইভি আক্রান্তদের এন্টি ভাইরাস ওষুধ গ্রহণের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে।