২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাথর ছুড়ে পাকিস্তানি সেনা হত্যা

উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররাম অঞ্চলে স্থানীয় এক নারীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়ায় এক সেনাকে আদিবাসী বায়োজ্যোষ্ঠদের নির্দেশে প্রকাশ্যে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Mar 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বুধবার কুররামের পারাচিনার শহরের এক সমাধিস্থলে ওই পাঞ্জাবী সেনা সদস্য আনোয়ার দীন (২৭) কে মঙ্গলবার পাথর ছুড়ে হত্যা করা হয়।

প্রায় ৪০-৫০ জন মানুষ মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে পাথর ছুড়ে মারে।

আনোয়ার কে গত বছর পারাচিনায় দায়িত্ব পালন করতে পাঠানো হয়। সেখানেই ১৯ বছর বয়সী ইনতিজার বিবির সঙ্গে তার পরিচয় এবং প্রেম হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, পারাচিনারের কাছে একে অপরের সঙ্গে দেখা করার চেষ্টার সময় গ্রামবাসীরা আনোয়ারকে আটক করে।

এরপরই আনোয়ারকে পাথর ছুড়ে মারার সিদ্ধান্ত হয়। মেয়েটিকেও গুলি করে মারার সিদ্ধান্ত জানায় আদিবাসী জির্গা। কিন্তু তার মৃত্যুদ- কার্যকর করা হয়েছে কিনা তা জানা যায়নি।

পরিবারের অনুমতি ছাড়া এক জন নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক অবৈধ বলেই গণ্য করা হয় পাকিস্তানের কিছু অঞ্চলে।

তাছাড়া, পাকিস্তানে শিয়া অধুষ্যিত ওই এলাকায় স্থানীয়রা সুন্নি মুসলিম আনোয়ারের সঙ্গে শিয়া নারী ইনতিজারের এ সম্পর্কের বিরোধিতা করেছে।