২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল উত্তোলন শুরু করছে সুদান-দক্ষিণ সুদান

এক বছরেরও বেশি সময় পর নতুন করে তেল উত্তোলনে একমত হয়েছে সুদান ও দক্ষিণ সুদান।তেল পাইপলাইন ব্যবহারের জন্য ট্রানজিট ফি নিয়ে বিরোধের জেরে দেশ দুটির মধ্যে তেল উৎপাদন এতদিন বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. সূত্র বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 10:58 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

তেল রাজস্ব নিয়ে বিরোধের জেরে ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে যায় দক্ষিণ সুদান।এখন নতুন করে দু’দেশের মধ্যে মতৈক্য হওয়ায় ২৪ মার্চ থেকে ফের শুরু হচ্ছে তেল উৎপাদন।ইথিওপিয়ায় আলাপ আলোচনার মধ্য দিয়ে এ ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে দু’ দেশ।
সুদান এবং দক্ষিণ সুদান দুই –ই তেলের ওপর বেশি মাত্রায় নির্ভরশীল।সুদানের পাইপলাইন ব্যবহার করে দক্ষিণ সুদানে তেল উত্তোলন হয় রপ্তানির জন্য।

দক্ষিণ সুদান সরকারের তেল রাজস্বের হার ছিল ৯৮ শতাংশ।কিন্তু তেল উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দেশটির অর্থনীতি ধসে পড়েছে, থমকে আছে গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি।
ওদিকে, সুদানও তেল রাজস্ব হারানোর ফল ভোগ করছে।দক্ষিণ সুদান আলাদা হয়ে যাওয়ার পর থেকেই সুদানের তেল রাজস্ব কমে অর্থনীতি নিম্নগামী হয়ে পড়েছে।

এ অবস্থা থেকে উত্তরণে দু’দেশ তেল উত্তোলনে চুক্তিবদ্ধ হয়েছে। তবে এছাড়াও সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিতে রাজি হয়েছে সুদান ও দক্ষিণ সুদান।
একইসঙ্গে বাড়তি নিরাপত্তা পদক্ষেপ হিসাবে একটি অসামরিক নিরাপদ এলাকা গঠনেরও উদ্যোগ নিচ্ছে তারা।