২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। দেশটির বিমান বাহিনীকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 12 Mar 2013, 08:00 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

ইসরায়েলি বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে সেনাবাহিনী জানিয়েছে।

নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বেল এএইচ-ওয়ান কোবরা হেলিকপ্টারটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ‘হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেলেও আরোহী কাউকে জীবিত পাওয়া যায়নি।’

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। দেশটির বিমান বাহিনীকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমান বাহিনীতে থাকা সব বেল এএইচ-ওয়ান হেলিকপ্টার আর ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও সেনাবাহিনী জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি একটি গম ক্ষেতে বিধ্বস্ত হয়। নিহত পাইলট দ্বয়ের পরিবারকে ইতোমধ্যে এই দুর্ঘটনার খবর জানানো হয়েছে।