২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামির দু’বছর: শক্তিশালী জাপান গড়ার অঙ্গীকার

জাপানের ভয়াবহ সুনামির দুই বছর পূর্তিতে সোমবার ত্রিমুখী সেই বিপর্যয় কাটিয়ে দেশকে দ্রুত পুনর্গঠনের মধ্যদিয়ে শক্তিশালী করে গড়ে তোলার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 10:51 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

২০১১ সালের ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্প, সুনামি আর ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা বিপর্যয়ে প্রায় ১৯ হাজার মানুষের প্রাণহানি ছাড়াও আরো বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।২য় বিশ্বযুদ্ধের পর জাপানে এটিই ছিল সবচেয়ে বড় বিপর্যয়।

ত্রিমুখী ওই বিপর্যয় হতবাক করে দিয়েছিল গোটা জাতিকে।বিশেষ করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা নিয়ে সৃষ্টি হয় তোলপাড়।

এ বিপর্যয়কে মানুষের তৈরি বিপর্যয় আখ্যা দেয় বিশেষজ্ঞ প্যানেল।পরমাণু জ্বালানির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামে অসংখ্য মানুষ।

সুনামির দু’বছর পূর্তি দিবসের আগের দিন রোববারও পরমাণু জ্বালানির বিরুদ্ধে হাজার হাজার মানুষকে বিক্ষোভ করেছে।

ওদিকে, সোমবার গভীর শোক ও শ্রদ্ধায় সুনামিতে নিহতি এবং ক্ষতিগ্রস্তদের স্মরণ করেছে জাপান।
সুনামির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি এলাকায় এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

প্রধানমন্ত্রী আবে বলেছেন,“আমাদের পূর্বপুরুষরা অনেক কঠিন সমস্যা মোকাবেলা করে প্রতিবারই শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়িয়েছে।আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়েই একে অপরের হাতে হাত রেখে সামনে এগিয়ে যাব।”

নিহতদের স্মরণে রাজধানী টোকিওতে আয়োজিত অনুষ্ঠানে আবে একথা বলেন। সম্রাট আকিহিতো , সম্রাজ্ঞী মিচিকো অনুষ্ঠানে যোগ দেন।