২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সরকারের পুনর্বিন্যাস পরিকল্পনা প্রকাশ

পার্লামেন্টের চলমান বার্ষিক অধিবেশনে সরকারের পুনর্বিন্যাস পরিকল্পনা প্রকাশ করেছে চীন। এতে চীনের প্রভাবশালী রেল মন্ত্রণালয়সহ দুটি মন্ত্রণালয় কমানোর সিদ্ধান্ত জানানো হয়েছে।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 10 Mar 2013, 08:28 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার সরকারী এক বিবৃতিতে সরকারী এসব সিদ্ধান্তের কথা পার্লামেন্টকে জানানো হয়।

পরিবার পরিকল্পনা কমিশনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করার, খাদ্য ও ওধুষ তদারকি কমিশনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৯৮ সালের পর চীনা সরকারে এটাই সবচেয়ে বড় ধরনের পুনর্বিন্যাস। চীনের আমলাতন্ত্র কিভাবে কাজ করে তা নিয়ে জনগণের উদ্বেগের মুখে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে পরিসর বড় করে দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছে চীনা সরকার।

রেল মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা কমিশন সম্প্রতি যথেষ্ট অজনপ্রিয় হয়ে উঠেছিল।

দ্রুত গতির রেল লাইন স্থপানে রেল মন্ত্রণালয়ের অপচয় ও দুর্নীতি নিয়ে বির্তক চরমে উঠেছিল। পরিকল্পনায় রেল শিল্পকে ব্যক্তিগত বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাব পেশ করা হয়েছে।