ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে চাকরি পেয়েছে ২৩৬,০০০ মানুষ।বেকারত্বের হার ৭ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।ফলে দেশটিতে টেকসই অর্থনৈতিক উন্নয়নের আশা জেগে উঠছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সূত্র: বিবিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
08 Mar 2013, 06:25 PM
Updated :
23 Aug 2022, 10:20 AM
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে ফেব্রুয়ারিতে ২ লাখ ৩৬ হাজার মানুষের কর্মসংস্থান হওয়া এবং বেকারত্ব কমে আসার এ হার। জানুয়ারির ৭ দশমিক ৯ শতাংশ থেকে বেকারত্বের হার কমে ফেব্রুয়ারিতে হয়েছে ৭ দশমিক ৭ শতাংশ।
৪ বছরের মধ্যে(২০০৮ সালের ডিসেম্বর থেকে)বেকারত্বের এ হার সর্বনিম্ন।
ফলে করের উচ্চহার এমনকি সরকারের ব্যয় কাটছাঁটের পদক্ষেপের মুখেও নিয়োগকর্তারা অর্তনৈতিক পরিস্থিতি উন্নয়নে আস্থাশীল হয়ে উঠেছেন।
কিন্তু অর্থনৈতিক নীতি নিয়ে মার্কিন কংগ্রেসে বিভক্তি রয়ে যাওয়ায় এখনো অনেক কাজ বাকী বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রধান অর্থনীতিবিদ।
হিসাব অনুযায়ী, গত ৩ মাসে যুক্তরাষ্ট্রে প্রতি মাসে গড়ে কর্মসংস্থান বেড়েছে ১৯৫,০০০টি। যেখানে ফেব্রুয়ারিতে কর্মংস্থান ১৬৫,০০০ টি বাড়তে পারে বলে অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন।
পেশাজীবী ও ব্যবসায়িক ক্ষেত্রে গত মাসে চাকরি হয়েছে ৭৩ হাজার মানুষের।নির্মাণ শিল্পে নিয়োগ পেয়েছে ৪৮ হাজার মানুষ, স্বাস্থ্যসেবায় ৩২ হাজার এবং খুচরা ব্যবসায় ২৪ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে।
কেবলমাত্র স্থানীয় শিক্ষা খাতে ফেব্রুয়ারিতে চাকরি খুইয়েছে ১০ হাজার মানুষ।আর সরকারি শিক্ষা খাতে ২০০৯ সালের পর থেকে এখন চাকরি হারানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০,৭০০ তে।
তাছাড়া, দীর্ঘ সময় ধরে বেকার থাকা(অন্তত ২৭ সপ্তাহ)মানুষের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।এ হার যুক্তরাষ্ট্রের মোট বেকারত্বের হারের ৪০ শতাংশ।
প্রকাশিত: ১৮:২৫, ৮ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২০, ২৩ আগস্ট ২০২২