২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে নাইটক্লাব ট্র্যাজেডি: আহত আরো ১ জনের মৃত্যু

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ব্রাজিলের কিস নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এক তরুণী বৃহস্পতিবার মারা গেছেন। তবে এখনো আহত ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: রয়টার্

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 04:22 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

২৩ বছর বয়সী ড্রাইলি পেদরোসো নামের ওই তরুণীই ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহত শেষ ব্যক্তি।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪১ জন মারা যান বলে ব্র্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তবে ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষ হুঁশিয়ার করে জানিয়েছিল, বেঁচে যাওয়া কাউকে কাউকে আবার হাসপাতালে নিয়ে আসার প্রয়োজন হতে পারে। কেননা তারা নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন আর এটা কখনো প্রাণঘাতী হিসেবেও দেখা দিতে পারে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সান্তা মারিয়া শহরে চলতি বছরের ২৭ জানুয়ারি কিস নাইটক্লাবে আতশবাজি প্রদর্শনী থেকে সেখানে আগুন ধরে যায়। এতে প্রাণহানির ওই ঘটনা ঘটে।