২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াকে আরব লিগে পুনর্বহালের আহ্বান

আরব লিগ থেকে বহিস্কার হওয়া সিরিয়াকে আবার এ জোটে ফিরিয়ে আনার জন্য বুধবার আহ্বান জানিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আদনান মনসুর।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Mar 2013, 02:14 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

সিরিয়ায় সংঘাতের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তিনি এ আহ্বান জানান।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ৮ মাসের গণআন্দোলনের পর ২০১১ সালের নভেম্বরে আরব লিগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।

কিন্তু এখন সিরিয়া সঙ্কট উত্তরণে একটি রাজনৈতিক সমাধানের জন্য দেশটির সঙ্গে যোগাযোগ করা জরুরি উল্লেখ করে মনসুর বলেন, “আরব লিগে সিরিয়ার সদস্যপদ আবার চালুর আহ্বান জানাচ্ছি।”

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সরকার হিজবুল্লাহ গেরিলারাসহ প্রেসিডেন্ট বাশার আল আদাস সমর্থক শিয়া ও খ্রিস্টান শরীকদের জোট নিয়ে গঠিত।

প্রতিবেশী দেশ সিরিয়া থেকে ছড়িয়ে পড়া সংঘাত মুক্ত থাকার নীতি পরিচালনার চেষ্টা করে আসছেন মিকাতি।বক্তব্যে মিকাতি বলেন, সিরিয়া বিষয়ে আরব লিগের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি।

তবে লেবানিজ পররাষ্ট্রমন্ত্রী মনসুর সিরিয়ার ব্যাপারে আরব লিগের পদক্ষেপের সমালোচনা করেছেন।

তিনি বলেন,“আমরা ২ বছরেরও বেশি সময় ধরে বৈঠক করেছি, সিদ্ধান্তের পর সিদ্ধান্ত নিয়েছি।আমাদের ধারণা ছিল এর মাধ্যমে আমরা শাসন পরিবর্তন করে সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে পারব।কিন্তু সিরিয়া কেবলই রক্ত আর ধ্বংসে নিমজ্জিত হয়েছে।”