২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের স্কুলবাস দুর্ঘটনায় ১১ শিশু নিহত

ভারতের পাঞ্জাবের জলন্দর জেলায় স্কুলশিক্ষার্থী বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১১ শিশু নিহত হয়েছে। বাসটির চালকও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 05:00 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

জলন্দর জেলার পুলিশ সুপার রাজিন্দর সিং বলেছেন, ‘৭ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা গেছে। আর হাসপাতালে নেয়ার পর বাকি ৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চালক নিজেও নিহত হয়েছে। আনুমানিক সকাল ৮ টায় (স্থানীয় সময়) দুর্ঘটনাটি ঘটেছে।’
জলন্দর জেলার গহির গ্রামে মহাসড়কে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো পরিষ্কার জানা সম্ভব হয়নি।