২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে বোমা হামলায় নিহত ৪৫

পাকিস্তানের করাচিতে রোববার বোমা বিস্ফোরণে অন্তত ৪৫ জন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও কর্মকর্তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Mar 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

হামলার দায় কেউ স্বীকার করেনি।পুলিশ ইন্সপেক্টর জেনারেল ফায়াজ লেঘারি বলেন, কোনো আত্মঘাতী বোমা হামলাকারী হামলাটি চালিয়ে থাকতে পারে।

আব্বাস শহরের শিয়া মুসলিম অধুষ্যিত এলাকায় একটি মসজিদের কাছে সন্ধ্যায় এ বোমা হামলা হয়।এতে কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে এবং অন্যান্য ভবনে আগুন ধরে গেছে।কয়েকটি প্রতিবেদনে দ্বিতীয় আরেকটি বিস্ফোরণের কথাও বলা হয়েছে।

বিস্ফোরণের পর করাচির আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং নগরীর কিছু অংশ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাড়িঘরের ধ্বংসস্তুপের মধ্য থেকে মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

হামলাটি আত্মঘাতী হামলা নাকি কোথাও বোমা পেতে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

পাকিস্তানে শিয়া সংখ্যালঘুরা প্রায়ই সুন্নি জঙ্গি গ্রুপগুলোর হামলার শিকার হয়ে আসছে।

গত মাসে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোয়েটায় শিয়া এলাকায় বোমা হামলায় ৯০ জন নিহত হয়।