আলোচনায় রাজি থাই সরকার-বিদ্রোহী
থাইল্যান্ড সরকার দেশের দক্ষিণাঞ্চলীয় মুসলিম বিদোহী দলগুলোর সঙ্গে আগামী মাসে প্রথমবরের মতো আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনায় বসবে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবনতিশীল সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় এ এক উল্লেখযোগ্য পদক্ষেপ। ২০০৪ সাল থেকে ওই অঞ্চলে মুসলিম বিদ্রোহী তৎপরতায় ৫ হাজার মানুষ নিহত হয়েছে।
মলয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ডের জেষ্ঠ্য সরকারী কর্মকর্তাদের সঙ্গে বিদ্রোহী গ্রুপ বারিসান রিভোলুসি ন্যাশনালের সদস্যরা বৃহষ্পতিবার শান্তি আলোচনা চুক্তি সই করেন।তবে আলোচনার পাশাপাশি কোনো যুদ্ধবিরতি হবে কিনা সে ব্যাপারে কোনোকিছু তাৎক্ষণিকভাবে শোনা যায়নি।
থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রার সঙ্গে বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এক বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়ার ঊর্ধ্বতন এক কর্মকর্তার মধ্যস্থতায় দু’সপ্তাহের মধ্যে উভয়পক্ষে প্রাথমিক আলোচনা শুরু হবে।
“এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার সূচনা মাত্র”, বলেন, নাজিব।
