২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিষপ্রয়োগে ও গুলি চালিয়ে অন্ততপক্ষে ১৭ জনকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: ডন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 06:17 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বুধবার দেশটির সরকারের সহায়তাপুষ্ট আধাসামরিক বাহিনীর একটি পোস্টে এই হামলা চালানো হয় বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন।

আফগানিস্তানের গজনি প্রদেশের একজন সরকারদলীয় নেতা আবদুল জামহি জামহি বলেন, মঙ্গলবার রাতে কোনো প্রক্রিয়ায় ওই তল্লাশি চৌকির লোকজনকে বিষপ্রয়োগ করা হয় আর এরপরই তালেবানরা তাদের ওপর গুলি চালায়।

ঠিক কীভাবে বিষপ্রয়োগ করা হয়েছে এ বিষয়টি এখনো ঠিক পরিষ্কার নয়।


নিহতদের মধ্যে সরকারের সহায়তাপুষ্ট আফগানিস্তানের স্থানীয় পুলিশ বাহিনীর ১০ সদস্য এবং বাকি ৭ জন তাদের বেসামরিক সাধারণ বন্ধু বলে প্রাদেশিক গভর্নর মুসা খান আকবরজাদা জানিয়েছেন।

তিনি বলেছেন, বিষয়টি কোনো কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। তবে বিষক্রিয়ার ব্যাপারে কোন মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।